Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ফার্স্ট ফাইন্যান্সের প্রথম প্রান্তিক লোকসানে

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৫ , ২:০৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) সংশোধিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ২৯ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। প্রকাশিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে হিসাবজনিত ভুল থাকায় তা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা এবং গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৯৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ ছিল মাইনাস ০৯ পয়সা এবং যা গত বছর একই সময়ে ছিল মাইনাস ২৪ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)