জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের টানা দেড় মাস আন্দোলনে রাজস্ব আহরণ কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটেছে। ফলে রাজস্ব আহরণের সুবিধার্থে সোমবার, ৩০ জুন সারা দেশে ৬টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাভাবিক দিনে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। আর অফিস খোলা থাকে ৬টা পর্যন্ত। ব্যাংক হলিডে মঙ্গলবার, ১ জুলাই। এ উপলক্ষ্যে মঙ্গলবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাবনিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)