Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব’

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব। যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয় যাব। আশা করি আমাদের আর এ ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না।

সোমবার, ৩০ জুন এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে রেভিনিউ অফিসাররা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন। এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা সিস্টেমেটিক। আমরা ম্যানুয়াল রিপোর্ট করি না। আইবাসে আমরা আদায়ের রিপোর্ট করি।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

গতবারের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)