Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসই ও সিএসইর লেনদেন বন্ধ মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৫ , ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন বন্ধ থাকবে। মঙ্গলবার, ১ জুলাই ব্যাংক হলিডে পালিত হবে। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। একই কারণে পুঁজিবাজার লেনদেন কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে, যেখানে শুধু প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কাজ চলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী হিসাব’ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ দিনটিকে অর্ধবছরের আর্থিক হিসাব-নিকাশের জন্য নির্ধারিত সময় হিসেবে ধরা হয়। এ সময় ব্যাংক কর্মকর্তারা প্রতিটি শাখা থেকে হিসাব একত্র করে একটি অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করেন।

একটি অর্থবছরের শুরু এবং অপরটি বর্ষপূর্তির দিন—দেশের সকল তফসিলি ব্যাংক গ্রাহকসংশ্লিষ্ট সব ধরনের লেনদেন বন্ধ রাখে। বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে কোনো ধরনের লেনদেন বা গ্রাহকসেবা কার্যক্রম চলবে না। তবে এটিএমের মাধ্যমে সীমিত সেবা চালু থাকবে।

ব্যাংকিং লেনদেনের ওপর পুঁজিবাজারের নির্ভরতার কারণে আগামীকাল মঙ্গলবার ডিএসই ও সিএসই-তে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)