Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বার্জার পেইন্টসের প্রতি শেয়ারে ৫২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৫ , ২:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানির শেয়ারহোল্ডাররা ৫২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।

সোমবার, ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর কোম্পানিটি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা এবং আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬৯ টাকা ৯২ পয়সা।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৫৮ টাকা ৯৪ পয়সা এবং যা আগের বছর ১৩৯ টাকা ৬৪ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৩ টাকা ৪২ পয়সা।

আগামী ২৫ আগস্ট, সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২৪ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)