Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রিপাবলিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৫ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ (৬ শতাংশ নগদ ও বাকী ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। বিনিয়োগের স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা এবং আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার কৌশলগত লক্ষ্যে বোনাস লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির মুনাফার একটি অংশ ইতোমধ্যে এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে ৪.৫০ কোটি টাকা রাখা হয়েছে এফডিআর ও সংশ্লিষ্ট সুদে এবং ৫০ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে ট্রেজারি বন্ডে। এ ছাড়া, চট্টগ্রামের আগ্রাবাদ সি/এ এলাকার এস.এফ. টাওয়ারে অধিগ্রহণকৃত ফ্লোর স্পেস সংস্কারেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ঘোষিত বোনাস শেয়ার সম্পূর্ণভাবে চলতি বছরের মুনাফা থেকে দেয়া হচ্ছে। এটি কোনও মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা কোম্পানির অন্তর্ভুক্তির পূর্বে অর্জিত অবাঞ্ছিত লাভের উপর ভিত্তি করে নয়। একইসঙ্গে পরিশোধিত মূলধন হ্রাস কিংবা এমন কিছু করা হয়নি যাতে লভ্যাংশ-পরবর্তী ধরে রাখা আয় ঋণাত্মক হয়ে যায় বা ব্যালেন্স শীটে ডেবিট হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ০৯ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৩১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)