Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বসুন্ধরা পেপারে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৫ , ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সেই সঙ্গে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করা হয়েছে।

ঢকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে গোলাম রব্বানী চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে ফয়সাল আহমেদ চৌধুরীকে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। যা গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)