পবিত্র আশুরা উপলক্ষে ও সরকারি ছুটির কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর ৭ জুলাই থেকে দেশের পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হয়েছে। ব্যাংকের পাশাপাশি গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এরপর রবিবার আশুরা উপলক্ষে সরকারি ছুটিতে বন্ধ ছিল লেনদেন। ফলে টানা তিন দিন স্থবির ছিল শেয়ারবাজার।
সোমবার, ৭ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হয়েছে। বাজারে লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে আগের নিয়মেই।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)