Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গ্লোবাল ইসলামী ব্যাংকের সভার সময় পরিবর্তন

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের পর্ষদ সভার সময়সূচি পরিবর্তন করেছে। আগামী ৮ জুলাই, সোমবার বিকাল ৩টার পরিবর্তে ওইদিন বিকাল ৫টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করবে ব্যাংকটি।

এছাড়া ব্যাংকটি ৯ জুলাই, মঙ্গলবার বিকাল ৩টায় আরও একটি পর্ষদ সভা আহ্বান করেছে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করবে ব্যাংকটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)