Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ঢাকা ব্যাংকের উদ্যোক্তার স্ত্রীকে শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২৫ , ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৭, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা ব্যাংকের উদ্যোক্তা মো. আব্দুল ওয়াহেদ স্ত্রীকে শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আব্দুল ওয়াহেদ তাঁর স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ২৬২টি শেয়ার হস্তান্তর করবেন।

সোমবার, ৭ জুলাই ডিএসই সূত্রে জানা গেছে, এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সিস্টেমের বাইরে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে উপহার দিতে পারবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)