Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মনোস্পুল বাংলাদেশের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৫ , ১২:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মনোস্পুল বাংলাদেশ পিএলসির প্রয়াত উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদের কোম্পানিতে ধারণকৃত শেয়ার তার উত্তরসূরির মধ্যে হস্তান্তর করা হবে। মহিউদ্দিন আহমেদ গত বছরের ০২ ডিসেম্বর মারা গেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই উদ্যোক্তা পরিচালকের নামে বর্তমানে কোম্পানিটির মোট ৬ হাজার ৯৬৮ শেয়ার রয়েছে। এর মধ্যে তার মনোনীত ছেলে মোস্তফা জামাল মহিউদ্দিনের নিকট ৬ হাজার ৩৩৫টি শেয়ার স্থানান্তরিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)