Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে, স্বল্প মেয়াদে ব্যাংক এশিয়া পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমান ব্যাংকটির পর্যাপ্ত তারল্য ও সব ধরনের দায় পরিশোধের নিশ্চয়তাময় সামর্থ্যের প্রতিফলন।

আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ প্লাস। এর অর্থ ব্যাংকটির উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা ও সাউন্ড ক্রেডিট প্রোফাইল। ঝুঁকি হচ্ছে মাঝারি। আগামী বছরের (২০২৬) ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫১ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)