Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গ্লোবাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৫ , ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারী’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একেই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)