Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন আরো কমেছে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ সময় ২৫০ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে আরও কমেছে লেনদেনের পরিমাণ।

মঙ্গলবার, ২৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ০৪ পয়েন্ট কমে ১১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ২০৪৪ পয়েন্টে অবস্থান করেছে।

মঙ্গলবার ডিএসইতে ৭১৭ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৫০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)