দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ৩০ জুলাই লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭১৭ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩ টি কোম্পানির, বিপরীতে ৬৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)