পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া, ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)