পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
এনসিসি ব্যাংক পিএলসি: আগামী ০৭ আগস্ট দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
জনতা ইন্স্যুরেন্স পিএলসি: আগামী ০৬ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কাট্টালি টেক্সটাইল লিমিটেড: আগামী ০৬ আগস্ট বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ থেকে সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত, ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫ থেকে মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)