Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন উত্থানে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ৩:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ৩১ জুলাই লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৬৩৩ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯১ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০ টি কোম্পানির, বিপরীতে ১৬৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)