Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেকের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ৩:৩০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাউথইস্ট  ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা আগামী ৩ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন। ছুটিতে পাঠানোর পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

নুরুদ্দিন মো. ছাদেক হোসেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৫ এপ্রিল তার আগে এই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)