Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৫ , ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আগামী ৫ আগস্ট, মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)