কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের সহযোগি প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের সম্পূর্ণ মালিকানা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে চলমান কৌশলগত পরিকল্পনা ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজনীয়তার কারণে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট, ২০২৫ কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, কোম্পানির অধীনস্থ সহযোগি প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের সাধারণ শেয়ারের সম্পূর্ণ মালিকানা কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড (সিপিএইচএল)-এর অনুকূলে বিক্রি ও হস্তান্তর করা হবে।
এই বিক্রির চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তাৎক্ষণিক আর্থিক বাধ্যবাধকতা পূরণ এবং কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)