Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনাইটেড ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৫ , ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। ফলে বুধবার, ৬ আগস্ট থেকে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ শ্রেণীতে স্থান করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)