Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিশ্র ধারায় বুধবার ডিএসইতে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৫ , ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বুধবার, ৬ আগস্ট লেনদেন হতে দেখা যায়। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)