জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৯৯ টাকা ৭০ পয়সায়। আর বুধবার, ৬ আগস্ট বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৪১ টাকায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)