Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাড়ে ৫ হাজার কোটি টাকা উত্তোলন ৭ প্রতিষ্ঠানের

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২২ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২২, ৪:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেট থেকে সাড়ে ৫ হাজার কোটি টাকা উত্তোলন করেছে সাতটি প্রতিষ্ঠান। টাকা উত্তোলনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বিদায়ী অর্থবছরে (২০২১-২২) বন্ড ছাড়ে প্রতিষ্ঠানগুলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবিএল), শাহজালাল ইসলামী ব্যাংক (এসজেআইবিএল), সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও বেক্সিমকো গ্রীণ সুকুক লিমিটেড।

এরমধ্যে বেক্সিমকো গ্রীণ সুকুক বন্ডের মাধ্যমে  তিন হাজার কোটি টাকা, পারপেচুয়াল বন্ডের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ২০০ কোটি টাকা, পূবালী ও সিটি ব্যাংক ৫০০ কোটি করে ১ হাজার কোটি টাকা, দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডের মাধ্যমে আইবিবিএল ৮০০ কোটি টাকা, মুদারাবা পারপেচুয়ালবন্ডের মাধ্যমে  এসজেআইবিএল ৫০০ কোটি টাকা এবং এআইবিএল ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে।

উল্লেখ্য, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে চলতি অর্থবছর ছয়টি কোম্পানি ৬৯৯ কোটি ৩৬ লাখ টাকা উত্তোলন করে পুঁজিবাজার থেকে। একইভাবে আইপিওর মাধ্যমে আগের অর্থবছর ১ হাজার ৬১০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৪৫ টাকা সংগ্রহ করেছিল ১৬টি প্রতিষ্ঠান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)