Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে ডিএসইতে শেয়ারদর বেড়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের

প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২৫ , ৮:০৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৯, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট থেকে ৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর উত্থানের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।সপ্তাহজুড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ১১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড দাম বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে ১৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেন হয়েছে- বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ১৩ দশমিক ৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ১৩ দশমিক ১১ শতাংশ, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ৫৬ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ১২ দশমিক ৫০ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ১২ দশমিক ৪৪ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ১২ দশমিক ৪৩ শতাংশ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ১২ দশমিক ৩২ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)