Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়ার লিজিংয়ের সভা ১৪ আগস্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রিমিয়ার লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ মার্চ, ২০২৫ ও ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)