Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্যালভো কেমিক্যালের সভা ১৮ আগস্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ৩:১৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ আগস্ট দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)