Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনসিসি ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনসিসি ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন তার মা মনোয়ারা মহসিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) নামে থাকা ৭ লাখ শেয়ার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এই শেয়ার গ্রহণ করবেন তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)