Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে আপাতত তালিকাভুক্ত হতে পারছে না সিএসই

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৫ , ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আপাতত তালিকাভুক্ত হতে পারছে না চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ সংক্রান্ত সিএসইর একটি আবেদন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নাকচ করে দিয়েছে।

মঙ্গলবার, ১২ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির ৯৬৭তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ তাদের ব্লক থাকা ৩৫% শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ তালিকাভুক্ত করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। কয়েকটি কারণে তা না মঞ্জুর করেছে কমিশন।

কারণগুলো হচ্ছে-

ক) সরকারি মালিকানাধীন কোম্পানি ব্যতীত অন্য কোন কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তিতে নিষেধাজ্ঞা থাকা;

খ) ২০% প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫% পাবলিক প্লেসমেন্ট এর মাধ্যমে অফলোড বা তালিকাভুক্ত এর বিষয়টি ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ এর সাথে সাংঘর্ষিক হওয়া;

গ) আবেদনকারীর মূল ব্যবসা (core business) হতে পরিচালন মুনাফা (operating profit) না থাকা;

ঘ) আবেদনের সহিত ইনফরমেশন ডকুমেন্ট বা প্রসপেক্টাস সংযুক্ত না করা; এবং

ঙ) পরিচালনা পর্ষদ সভা এবং শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত না করা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)