ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় বুধবার, ১৩ আগস্ট সামান্য বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৪ পয়েন্টে।অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১ টির, কমেছে ২০৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৪ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)