Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট থেকে ১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪২ কোটি ০৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে জানা গেছে, সপ্তাহজুড়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ৩২ শতাংশ।

আর তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৫০ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি ৫৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৪ কোটি ৪১ লাখ টাকা, রহিমা ফুডের ১২ কোটি ৪৬ লাখ টাকা, এশিয়াটি ল্যাবরেটরিজের ১২ কোটি ৪৪ লাখ টাকা, সী পার্ল রিসোর্টের ১১ কোটি ০৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি ০১ লাখ টাকা এবং সোনালী পেপারের ১০ কোটি ৪৮ লাখ টাকার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)