ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ আগস্ট-১৪ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৭৪ কোম্পানির দর কমেছে। এ সময়ে দরপতনের শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডের ইউনিট দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৪ দশমিক ৫৫ শতাংশ।
সপ্তাহজুড়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৮০ পয়সা বা ১২ দশমিক ৬৬ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১ টাকা বা ১১ দশমিক ৫৪ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ১১ দশমিক ২৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০ দশমিক ৫৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ দশমিক ৪২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯ দশমিক ৬৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৯ দশমিক ৫৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ এবং এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ দর কমেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)