কে এন্ড কিউ বাংলাদেশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দর ও লেনদেনের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে যে, অপারেশনাল বা কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি এবং কোনো ঘটনা ঘটেনি যা শেয়ার দর বা লেনদেনে প্রভাব ফেলতে পারে।
ডিএসই কর্তৃপক্ষ কোম্পানির কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। কোম্পানি জানাচ্ছে, এ ধরনের অস্বাভাবিক দর বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ তাদের নজরে আসেনি। বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কে অ্যান্ড কিউর শেয়ার দর ৮ জুলাই ছিল ১৯৮.৬০ টাকা। ২১ আগস্ট লেনদেন শেষে শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৫২.১০ টাকায়। অর্থাৎ দেড় মাসের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৫৩.৫০ টাকা বা প্রায় ৭৭ শতাংশ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)