Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নর্দার্ণ জুটের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ নেই

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২৫ , ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৪, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

নর্দার্ণ জুটের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এর কোন জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, অস্বাভাবিক হারে দর বাড়ার বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নর্দার্ণ জুটের গত ২৯ জুলাই শেয়ার দর ছিল ১০২.৭০ টাকায়। যা ২১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২৭.০০ টাকায়। ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২৪.৩০ টাকা বা ২৪ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)