Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সমতা লেদারের শেয়ারদর

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৫ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সমতা লেদারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, সমতা লেদারের গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৬৮.৫০ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৩.০০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৪.৫০ টাকা বা ৬৫ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)