মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৫ টাকা ৮০ পয়সা। আর গত ২৬ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৬ টাকা ৬০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)