ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে বুধবার, ২৭ আগস্ট কমেছে লেনদেন। সেই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৭৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)