Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিএসপি ফাইন্যান্সের সভা ০২ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জিএসপি ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০২ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ মার্চ ও ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)