Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন বেড়েছে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ২৮ আগস্ট বেড়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮১ টির, কমেছে ৮৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩১ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)