Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘বিভ্রান্তিকর তথ্যে’ অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানকে নিয়ে সম্প্রতি বিভ্রান্তিকর, মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন এই প্রকৌশলী।

কর্মস্থলে চৌকস, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। সততা ও নিষ্ঠার কারণে কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যে স্বীকৃতিও অর্জন করেছেন সাইদুর রহমান।

তবে স্বার্থান্বেষী একটি মহল তার সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে সরবরাহ করছে। বিশেষ করে অফিসার এসোসিয়েশনের নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে একটি চক্র অসৎ উদ্দেশ্যে অপপ্রচার করা হচ্ছে বলেন তিনি।

প্রকৌশলী সাইদুর রহমান বলেন, একটি চক্রের অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আমি আক্রোশের শিকার। তারা ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বানোয়াট সংবাদ প্রকাশের আগে গণমাধ্যমকর্মীদের তথ্যের শুদ্ধি অভিযান চালাতে অনুরোধ জানান প্রকৌশলী সাইদুর রহমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)