Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বে-লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ২২২তম সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর সভায় সর্বসম্মতিক্রমে ফাতেমা জহির মজুমদার-কে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তিনি আগামী কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ফাতেমা জহির মজুমদার এর আগে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

শিক্ষাজীবনে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে আইনে অধ্যয়ন করেন। সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ রয়েছে। তিনি গুলশান লেডিস ক্লাব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমিসহ একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন ভূমিকায় যুক্ত।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ করে আসছেন। এছাড়া, তিনি ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)