ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, কমেছে ৩০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৮ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)