Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রেনাটা ওষুধ প্রথমবারের মতো কানাডার বাজারে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৫ , ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রথমবারের মতো কানাডার বাজারে ওষুধ বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ বাজারজাতকরণ করে আসছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বুধবার, ১০ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে রেনাটা।

জানা গেছে, এরই মধ্যে একটি ওষুধের দুটি ভ্যারিয়েন্ট দেশটির বাজারে উদ্বোধন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল দশমিক ১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল দশমিক শূণ্য ৩ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে। কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে ওষুধ দুটি বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)