Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে রবি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৫ , ৬:৪৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিল ৮৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাাংক, ইজেনারেশন, ডমিনেজ স্টিল, লাভেলো আইমক্রীম এবং রূপালী লাইফ ইন্স্যুরেনেন্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)