Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৫ , ৭:১৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে সিএপিএমবিডিবিএল মিচুয়াল ফান্ডের দর বেড়েছে ২৪.০৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪০ পয়সা বা ২০.৮৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ২০.৫৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এসআলম কোল্ড রোল্ড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ১৮.৮০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৬.৬৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৭৭ শতাংশ, সিএপিএমআইবিএল মিউচুয়াল ফান্ডের ১৪.১২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.৬৩ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১২.২২ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)