Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে ফাইন ফুডসের

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, নোটিশের জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ২৩৩ টাকা ৯০ পয়সায়। আর গত ১১ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ৩০৯ টাকা ৯০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৭৬ টাকা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)