Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, নোটিশ জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৫ টাকা ৫০ পয়সায়। আর রবিবার, ১৪ সেপ্টেম্বর বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২২ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)