ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন একটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার, ১৫ সেপ্টেম্বর থেকে ৫ বছর মেয়াদি “05Y BGTB 10/09/2030” বন্ড বাজারে লেনদেন হচ্ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বন্ডটির ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। এর ট্রেডিং কোড “TB5Y0930” এবং ডিএসই কোম্পানি কোড নং-৮৮৫৪৫।
বন্ডটির ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। এর ইস্যু দর ধরা হয়েছে ১০০.১২ টাকা, যেখানে অভিহিত মূল্য ১০০ টাকা। ৫ বছর মেয়াদি এ বন্ডের কূপণ রেট ১০.০৩% নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)