Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পতনে সোমবার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৩:৪২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে সোমবার, ১৫ সেপ্টেম্বর কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, কমেছে ১৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৬ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)